তিন ঘণ্টা আগেই প্রধানমন্ত্রীর জনসভাস্থল পূর্ণ

তিন ঘণ্টা আগেই প্রধানমন্ত্রীর জনসভাস্থল পূর্ণ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:২৮

রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা আজ (রোববার)। রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।

এ উপলক্ষে সকাল ৯টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ)।

দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ প্রদান করার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে তিন ঘন্টা আগেই বেলা ১১ টার মধ্যেই পুরো জনসভা মাঠ জনসাধারণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়েছে।

ভোর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখরিত হয় রাজশাহী নগরী।

জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল জনসভার সভাপতিত্ব করছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading