দেড় ঘণ্টায় ১৯৬ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৪
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৯ জানুয়ারি) লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ দুপুর সাড়ে ১১ টায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে এক পয়েন্ট কমে অবস্থান করে ছয় হাজার ২৯৪ পয়েন্টে।
অন্যদিকে ডিএসই শরীয়াহ্ সূচক দুই পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৩৭১ ও ২২২৯ পয়েন্টে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৯৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১১৩টির এবং অপরির্বতিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ার।
ইউডি/এ

