সংস্কৃতিসেবীদের মিলনমেলা ঘটাবে আওয়ামী লীগ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংস্কৃতিসেবীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান।
মঞ্চসারথী আতাউর রহমান ও অসীম কুমার উকিলের নেতৃত্বে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে আরও রয়েছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, বঙ্গতাজ কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি, বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য স্বনামধন্য অভিনেতা তারানা হালিম প্রমুখ।
ইউডি/এ

