ক্যান্সারের কাছে হার মানলেন অ্যানি ওয়ার্শিং

ক্যান্সারের কাছে হার মানলেন অ্যানি ওয়ার্শিং

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

ক্যান্সারের কাছে হার মেনে মাত্র ৪৫ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন হলিউড অভিনেত্রী এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব অ্যানি ওয়ার্শিং।

প্রায় দু-বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মারা যান এ মার্কিন অভিনেত্রী। অ্যানির স্বামী স্টিফেন ফুল সিএনএন কে দেওয়া বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ আমরা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যকে হারালাম। তিনি সহজ মুহুর্তে বিস্ময় খুঁজে পেলেন। নাচের জন্য তার কোনো সঙ্গীতের প্রয়োজন ছিল না। তিনি আমাদের সবসময়ই দুঃসাহসিক কাজের জন্য অপেক্ষা না করা শিখিয়েছেন।’

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। এইচবিও ম্যাক্স সিরিজ ‘দ্য লাস্ট অব আস’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর নিল ড্রুকম্যান তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বলেছেন, ‘এইমাত্র জানতে পারলাম আমার প্রিয় বন্ধু অ্যানি ওয়ার্চিং মারা গিয়েছেন। আমরা হারালাম একজন সুন্দর শিল্পী ও মানুষকে। আমার হৃদয় ভেঙে গেছে।’

প্রয়াত অভিনেত্রীর বন্ধু অ্যাবিগেল স্পেন্সার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তার মৃত্যু আমাদের সম্প্রদায়ের জন্য একটি মারাত্মক ক্ষতি৷ তিনি আপনার প্রিয় শো এবং আমাদের অনেকের মেরুদণ্ড ছিলেন।’

প্রায় দুই দশক আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন অ্যানি ওয়ার্শিং। মাত্র ২৪ বছর বয়সে ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ’ এর মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন।

তিনি জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি হরর টেলিভিশন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ দিয়ে পুরো বিশ্বের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘‘মার্ভেল’স” ‘রানাওয়েজ’, ‘দ্য রুকি’ এবং ‘স্টার ট্রেক: পিকার্ড’ এর মতো একাধিক শোতেও উপস্থিত ছিলেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading