দুই ঘণ্টায় ৩৪০ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন। একই সঙ্গে ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩৪০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৬৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ তিন পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৬ ও ২২২০ পয়েন্টে।

এসময় ডিএসইতে ৩৪০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪০টি কোম্পানির শেয়ারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading