ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন

ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১২৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, ফরচুন, সি পার্ল বীচ এবং স্কয়ার ফার্মা। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৫ কোটি ১০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৮৬ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার টাকার। অন্যদিকে ফরচুনের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকার।

সি পার্ল বীচের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার সাত কোটি ২৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের তিন কোটি ২৩ লাখ, বেক্সিমকোর এক কোটি ৬৭ লাখ ৫৪ হাজার, সালভো কেমিক্যালের এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার, ব্যাংক এশিয়ার এক কোটি ৪৯ লাখ ৭০ হাজার, সিলকো ফার্মাসিউটিক্যালসের এক কোটি ১০ লাখ ৩৫ হাজার এবং আমার কটনের ৭২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading