উচ্চশিক্ষার মান নিশ্চিতে ইউজিসির তাগিদ

উচ্চশিক্ষার মান নিশ্চিতে ইউজিসির তাগিদ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির চেয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতের তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় নটিংহাম বিশ্ববিদ্যালয় দেশের কলেজসমূহে উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের শিখন ও দক্ষতার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে। সভায় প্রতিনিধি দল শিক্ষক প্রশিক্ষণের অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

সভায় প্রফেসর আলমগীর বলেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রাম চালুর ক্ষেত্রে শিক্ষক, গবেষণাগার ও অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের অনেক বিশ্ববিদ্যালয় এসব শর্তসমূহ প্রতিপালন না করেই শিক্ষা কার্যক্রম শুরু করছে। এটি দুঃখজনক ঘটনা। এ কারণে শ্রমবাজারের উপযোগী মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি থেকে দেশ বঞ্চিত হচ্ছে।’

ইউজিসির এ সদস্য আরও বলেন, কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। এ লক্ষ্যে বাজার উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। কলেজগুলোতে যত্রতত্র অনার্স-মাস্টার্স খোলার অনুমতি না দিয়ে কর্মমুখী ও দক্ষতা নির্ভর উচ্চশিক্ষা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে।

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় নটিংহাম বিশ্ববিদ্যালয় দেশের কলেজসমূহে উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের শিখন ও দক্ষতার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে। সভায় প্রতিনিধি দল শিক্ষক প্রশিক্ষণের অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

সভায় প্রফেসর আলমগীর বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রাম চালুর ক্ষেত্রে শিক্ষক, গবেষণাগার ও অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের অনেক বিশ্ববিদ্যালয় এসব শর্তসমূহ প্রতিপালন না করেই শিক্ষা কার্যক্রম শুরু করছে। এটি দুঃখজনক ঘটনা। এ কারণে শ্রমবাজারের উপযোগী মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি থেকে দেশ বঞ্চিত হচ্ছে।

ইউজিসির এ সদস্য আরও বলেন, কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। এ লক্ষ্যে বাজার উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তন ও শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। কলেজগুলোতে যত্রতত্র অনার্স-মাস্টার্স খোলার অনুমতি না দিয়ে কর্মমুখী ও দক্ষতা নির্ভর উচ্চশিক্ষা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading