‘প্রেমের মাস’ ফেব্রুয়ারি জুড়ে রয়েছে যেসব দিবস

‘প্রেমের মাস’ ফেব্রুয়ারি জুড়ে রয়েছে যেসব দিবস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৫০

শুরু হয়েছে বাঙালির জীবনের গুরত্বপূর্ণ মাস ফেব্রুয়ারি মাস। এই মাসটি বাংলাদেশিদের কাছে ভাষার মাস হিসেবেই পরিচিত। ফেব্রুয়ারি মাসে রয়েছে ভাষা শহীদ দিবস, যা এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

এই মাসজুড়ে রয়েছে বাঙালির প্রাণের উৎসব বইমেলা। এছাড়া, এই মাসেই রয়েছে উৎসবের ঋতু বসন্তের আগমনী দিন পহেলা ফাল্গুন।

তবে, শুধু বাঙালি বা বাংলাদেশিদের কাছে নয়; বিশ্বজুড়ে ফেব্রুয়ারি মাসকে ঘিরে রয়েছে বাড়তি উন্মদনা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই মাসটি একটু বেশিই প্রিয়।

কারণ এই মাসে রয়েছে ভালোবাসা দিবসসহ আরও বেশকিছু দিবস। বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশি তরুণ-তরুণীদের কাছেও এখন এসব দিবস বেশ জনপ্রিয়। তাই

ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ রোববার বিশ্ব মাতবে প্রেমে। চলুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের কোন দিন কীভাবে পালিত হয়-

৭ ফেব্রুয়ারি- রোজ ডে (গোলাপ দিবস)

৮ ফেব্রুয়ারি- প্রপোজ ডে (প্রস্তাব দিবস)

৯ ফেব্রুয়ারি- চকলেট দিবস

১০ ফেব্রুয়ারি- টেডি ডে

১১ ফেব্রুয়ারি- প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)

১২ ফেব্রুয়ারি- কিস ডে (চুম্বন দিবস)

১৩ ফেব্রুয়ারি- হাগ ডে (আলিঙ্গনের দিবস)

১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)

১৫ ফেব্রুয়ারি- স্ল্যাপ ডে (চড় মারার দিবস)

১৬ ফেব্রুয়ারি- কিক ডে

১৭ ফেব্রুয়ারি- পারফিউম ডে

১৮ ফেব্রুয়ারি- ফ্লার্টিং ডে

১৯ ফেব্রুয়ারি- কনফেশন ডে

২০ ফেব্রুয়ারি- মিসিং ডে

২১ ফেব্রুয়ারি- ব্রেক ডে

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading