ইয়েমেনে যাচ্ছিল ইরানের অস্ত্র, আটকালো ফ্রান্স-আমেরিকা

ইয়েমেনে যাচ্ছিল ইরানের অস্ত্র, আটকালো ফ্রান্স-আমেরিকা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৫০

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের উদ্দেশে ইরানের পাঠানো হাজার হাজার অ্যাসল্ট রাইফেল ও বিপুল গোলাবারুদ্ধ জব্দ করেছে ফ্রান্স এবং আমেরিকা। অবৈধভাবে পাঠানো এসব অস্ত্র জব্দ করতে ফ্রান্সকে সহায়তা করেছে আমেরিকান নৌ বাহিনী। বুধবার (১ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে আমেরিকার সামরিক বাহিনী

আমেরিকার পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বলেন, ‘গত ১৫ জানুয়ারি ওমান উপসাগর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘তথ্যগতভাবে সহায়তা এবং সামগ্রিকভাবে সমন্বয় করে ফ্রান্সকে সহায়তা করেছি আমরা। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে জব্দ অস্ত্রগুলো হেফাজতে নিয়েছি।’

আমেরিকার কেন্দ্রীয় কমান্ড বুধবার নিশ্চিত করে করেছে, ‘তিন হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল, পাঁচ লাখ ৭৮ হাজার রাউন্ড গুলি, ২৩টি অ্যান্টি গাইডেড ক্ষেপণাস্ত্র গত মাসে জব্দ করা হয়। গত দুই মাসে চারটি উল্লেখযোগ্য অবৈধ কার্গো বাধা দেওয়ার মধ্যে এটি একটি।’

কেন্দ্রীয় কমান্ড ঘোষণায় আরও জানায়, সম্প্রতি হুথি বিদ্রোহীদের জন্য পাঠানো ১০০টি ড্রোনও জব্দ করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। তবে কখন আটক করা হয় এসব ড্রোন তা জানায়নি।

যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading