রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ফলাফল নির্ধারণে আগামী ছয় মাস ‘খুবই গুরুত্বপূর্ণ’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ফলাফল নির্ধারণে আগামী ছয় মাস ‘খুবই গুরুত্বপূর্ণ’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০

ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণে আগামী ছয় মাস ‘খুবই গুরুত্বপূর্ণ’ হতে যাচ্ছে মনে করেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উলিয়াম বিল বার্নস। জর্জটাউন ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সিআইএর প্রধান বলেন, যুদ্ধ কোনও দিকে যাচ্ছে তা বোঝা যাবে কিছুদিন পর, কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনার বিষয় সিরিয়াস নয়। আগামী ছয় মাসেই তা নির্ধারণ হতে পারে। এর চাবি আমাদের হাতেই থাকবে বলে মনে হচ্ছে। এটি স্পষ্ট যে তিনি ইউক্রেনে আর অগ্রসর হতে পারবে না।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথমদিকে ইউক্রেনের খেরসন, ডনেস্ক, লুহানস্ক, খারকিভসহ বেশ কিছু কৌশলগত জায়গা দখলে নেয় রুশ বাহিনী। পরবর্তীতে খারকিভ ও খেরসনের একাংশ পুনরুদ্ধার করে জেলেনস্কির সরকার। হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে পশ্চিমাদের অস্ত্র সহায়তায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, ইতিহাস নিজেই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। পুতিন বলেন, এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য। আবারও আমরা জার্মান লেপার্ড ট্যাংকের হুমকিতে।

সূত্র: সিএনএন, বিবিসি

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading