বাংলা ভাষা মায়ের সমান
হুসাইন আহমদ। শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:২০
আমাদের বাংলা ভাষার দুটি বর্ণ মিলে অভিধানের একটি শব্দ ‘ভাষা’। আমাদের এই পৃথিবীতে বহু ভাষার প্রচলন রয়েছে। এই ভাষার মাধ্যমে মানুষ মনের কথা, সুখের কথা ও দুঃখের কথা বলতে পারে। কেননা, ভাষার মধ্যে রয়েছে এক নিজস্ব সৌন্দর্য, নিজস্ব অলংকার ও প্রাচুর্য। আর পৃথিবীর অগণিত ভাষার মধ্যে ‘বাংলা’ হলো আমাদের মাতৃভাষা। এ ভাষা আমাদের মায়ের মুখের ভাষা। এ ভাষার জন্যই আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলা ভাষাকে তাই আমরা অনেক বেশি ভালোবাসি।
মাতৃভাষা হলো মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি অধিকার। আর ভাষা মানবজাতির পরিচয়ের প্রধান একটি বৈশিষ্ট্য। প্রাণিকুল, পশুসমাজ থেকে স্বাতন্ত্র্যের মোক্ষম উপাদানও হলো এই ভাষা। তাই মাতৃভাষা মানুষের মৌলিক অধিকারও বটে। আমাদের বাংলা ভাষা আমাদের গর্ব। বাংলা ভাষা বাঙালি জাতির গর্ব। যে ভাষার জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, জীবন উৎসর্গ করে গেছেন, সে ভাষার মর্যাদা তো সর্বোচ্চ স্থানেই থাকার কথা। বিশেষ করে এর মর্যাদা-অমর্যাদা আমাদের হাতে, নতুন প্রজন্মের হাতে। এর মর্যাদা আমাদেরই রক্ষা করতে হবে।
লেখক : শিক্ষার্থী
ইউডি/আতা/এজেএস

