চীন সফর বাতিল করলেন ব্লিঙ্কেন

চীন সফর বাতিল করলেন ব্লিঙ্কেন

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩৫

আমেরিকার আকাশ সীমায় চীনের স্পাই বেলুন উড়ার ঘটনাকে দেশের সার্বভৌমত্বের প্রতি ‘অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে দেশটির পরারাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার নির্ধারিত চীন সফর বাতিল করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার ব্লিঙ্কেন সাংবাদিকদের জানান, বেলুনের ঘটনা এই সফরের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। আগামীকাল রবিবার থেকে তার এই সফর শুরুর কথা ছিল।

ব্লিঙ্কেন বলেন, ‘বিষয়টির গুরুত্ব বুঝতে হবে যে, এই নজরদারি বেলুনটি আমেরিকারর আকাশে, আমাদের আকাশে। এ ঘটনা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, এটি আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন এবং পরিষ্কার অর্থে অগ্রহণযোগ্য।’

এদিকে চীন আমেরিকার আকাশ সীমায় বেলুন প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে। চীন বলেছে যে, ওই বেলুনটিকে আবহাওয়া নিয়ে গবেষণার জন্য বেসরকারিভাবে ব্যবহার করা হচ্ছিল। বেলুনটি তার চালনাশক্তির সীমিত সামর্থের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে অনেক দূর সরে গিয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading