সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫

বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০০ কোটি ০৯ লাখ ২৩ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৯ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকা।

আর ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৩১৪টি শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমারা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, সী পার্ল এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির। আর ১২৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০৮টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading