ডিএসইতে পিই রেশিও বেড়েছে
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০
বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহ শেষে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৪৫ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ২১ পয়েন্ট। অর্থাৎ এক সপ্তাহে পিই রেশিও বেড়েছে ০ দশমিক ২৪ পয়েন্ট ।
ইউডি/এ

