দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১০০ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের সর্বোচ্চ দর বেড়েছে ১০ দশমিক ৮২ শতাংশ। আর জেমিনি সী ফুডের ১০ দশমিক ৬৭ শতাংশ সর্বোচ্চ শেয়ারদর বাড়ায় দর বৃদ্ধির শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ মনোস্পুল পেপার, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিকস, ইস্টার্ণ লুব্রিকন্টস, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ণ হাউজিং ও হা-ওয়েল টেক্সটাইল বিডি লিমিটেড।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, ১২৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading