নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইল, আমান কটন ফাইবার্স, আমান ফিড এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ে সোনারগাঁও টেক্সটাইল ১ শতাংশ, আমান কটন ১০ শতাংশ, আমান ফিড ১০ শতাংশ এবং আল-হাজ্ব টেক্সটাইল ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading