ফু-ওয়াং সিরামিকের নগদ লভ্যাংশ প্রেরণ
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫
সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ে ফু-ওয়াং সিরামিক বিনিয়োগকারীদের দুই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ইউডি/এ

