দর বৃদ্ধির শীর্ষে সোনালী আঁশ

দর বৃদ্ধির শীর্ষে সোনালী আঁশ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি সর্বোচ্চ দর বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৮৪ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ০১ শতাংশ। আর ৩ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় টপটেন গেইনারের তালিকার তৃতীয় স্থানে রয়েছে মনোস্পুল পেপার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেমিনি সী ফুড এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

সোমবার ডিএসইতে মোট ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ১৫৫টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ২২টি কোম্পানির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading