দর অপরিবর্তিত বেশিরভাগ শেয়ারের, কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে। অপরিবর্তিত ছিল বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর দুই সূচক ‘ডিএসইএস’ ও ‘ডিএসই-৩০’ সূচক ০ দশমিক ৮০ ও ২ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে। সূচক দুটি যথাক্রমে ১৩৬৯ ও ২২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে টাকার অংকে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ১৭১ কোটি ৯২ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ১৫৫টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ২২টি কোম্পানির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading