জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ বিতরণ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫
সমাপ্ত হিসাববছরের (৩০জুন, ২০২২) লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসে এবং লভ্যাংশের বোনাস বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
৩০।জুন, ২০২২ সমাপ্ত সময়ে জেনেক্স ইনফোসিস বিনিয়োগকারীদের ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ০২ শতাংশ স্টক লভ্যাংশ।
ইউডি/এ

