সমন্বিত ১০ ব্যাংকের আবেদন শেষ হবে বৃহস্পতিবার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে ২ হাজার ৭৭৫ জনকে নিয়োগের অনলাইন আবেদন শেষ হবে আগামী বৃহস্পতিবার।
আগ্রহী প্রার্থীদের এ দিন রাত ১২টার মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের চাকরি-সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে ৫ জানুয়ারি জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংকে ১ হাজার ৫৪টি, জনতা ব্যাংকে ৩০২, অগ্রণী ব্যাংকে ১ হাজার, রূপালী ব্যাংকে ১৫, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫।
এছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৯, কর্মসংস্থান ব্যাংকে ৪৫ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬টি পদে এই জনবল নিয়োগ দেওয়া হবে।
ইউডি/এ

