লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৫৬ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৪ লাখ ৯৭ হাজার টাকার। আর ৩৪ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে শাইনপুকুর সিরামিকস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, সী পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, আমরা নেটওয়ার্ক এবং জেমিনি সী ফুড।
আজ লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
ইউডি/এ

