দেড় ঘণ্টায় আড়াইশ কোটি টাকার লেনদেন

দেড় ঘণ্টায় আড়াইশ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র অবস্থায় চলছে লেনদেন। তবে লেনদেন শুরুর দেড় ঘণ্টায় টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ২৫০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৮ পয়েন্টে। প্রধান সূচকে সঙ্গে ডিএস-৩০ সূচকে ১ দশমিক ৫৪ পয়েন্ট যোগ হয়েছে। সূচকটি বর্তমানে ২২৩৬ পয়েন্টে অবস্থান করছে।

আর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে ।

এসময় ডিএসইতে ২৫৪ কোটি ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪টি কোম্পানির শেয়ারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading