নগদ লভ্যাংশ পাঠিয়েছে ন্যাশনাল টি
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০
সমাপ্ত হিসাববছরের (৩০ জুন,২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ে ন্যাশনাল টি বিনিয়োগকারীদের জন্য ৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/এ

