এইচএসসি: পাসের হারে এগিয়ে মাদ্রাসা, জিপিএ ৫-এ শীর্ষে ঢাকা

এইচএসসি: পাসের হারে এগিয়ে মাদ্রাসা, জিপিএ ৫-এ শীর্ষে ঢাকা

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সর্বোচ্চ জিপিএ ৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এর আগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। এ ছাড়া মাদ্রাসায় ৯ হাজার ৪২৩ জন এবং কারিগরিতে জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১০৪ জন।

বিশ্লেষণে আরও দেখা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ এবং জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন। আর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ এবং জিপিএ ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ শিক্ষার্থী।

এ ছাড়া রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ৫৯ এবং জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন, সিলেটে ৮১ দশমিক ৪ এবং জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন, বরিশালে ৮৬ দশমিক ৯৫ এবং জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন।

চট্টগ্রামে ৭৮ দশমিক ৭৬ এবং জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন, যশোরে ৮৩ দশমিক ৯ এবং জিপিএ ৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন, দিনাজপুরে ৭৯ দশমিক ৬ এবং জিপিএ ৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন।

ময়মনসিংহে ৭৭ দশমিক ৩ এবং জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন, কারিগরিতে ৯১ দশমিক ২ এবং জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ এবং কুমিল্লা ৯০ দশমিক ৭ ও জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ শিক্ষার্থী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading