দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সী ফুড

দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সী ফুড

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড।

আজ শেয়ারটির দর ৩৯ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩ হাজার ৮৮৮ বারে ৪ লাখ ৪১ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৮.০২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ২০ পয়সা বা ৭.৮৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-অ্যাপেক্স ফুটওয়্যার, মুন্নু অ্যাগ্রো, বঙ্গজ, ফাইন ফুডস, বিডি মনোস্পুল, সী পার্ল বীচ, কোহিনুর কেমিক্যাল ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading