ডিএসইতে দেড় ঘন্টায় ২৩৩ কোটি টাকার লেনদেন

ডিএসইতে দেড় ঘন্টায় ২৩৩ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৩৩ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস ০১ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭৪ ও ২২৩৯ পয়েন্টে অবস্থান করছে।

এসময় ডিএসইতে ২৩৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৫টি কোম্পানির শেয়ারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading