৮৬ হাজার টাকা বেতন ও সপ্তাহে দুদিন ছুটিসহ চাকরির সুযোগ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫
ফাইন্যান্স বেসড ম্যানেজার পদে লোকবল নেবে বিদেশি এনজিও সংস্থা টেরি ডেস হোমস। সম্প্রতি এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের টেকনাফ প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ফাইন্যান্স বেসড ম্যানেজার। পদের সংখ্যা :একটি।
আবেদন যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। তবে মাস্টার্স পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে পদ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এনজিওসংক্রান্ত কাজের সম্পর্কে জানাশোনা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজার জেলায় টেকনাফে কাজের আগ্রহ থাকতে হবে।
মাসিক বেতন : ৮৬ হাজার টাকা। সঙ্গে সপ্তাহে দুদিনের ছুটি, স্বাস্থ্য বিমা, জীবন বিমাসহ আরও অনেক সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
ইউডি/এ

