ডিএসই’র দুই জিএমকে পদোন্নতি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই জিএমকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় এ পদোন্নতি দেওয়া হয়।
জানা গেছে, ডিএসইর এইচআর এবং এডমিনের দায়িত্বে থাকা মোহাম্মদ সামিউল ইসলামকে জিএম (জেনারেল ম্যানেজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রায় ২৭ বছর ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সামিউল ইসলাম।
এছাড়া, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আসাদুর রহমান এফসিএস জিএম (জেনারেল ম্যানাজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি ২০০৯ সাল থেকে ডিএসইতে চাকরি শুরু করেন।
ইউডি/এ

