ক্রেতা নেই ১২৩ কোম্পানির

ক্রেতা নেই ১২৩ কোম্পানির
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ক্রেতাশূন্য হয়ে পড়েছে শতাধিক কোম্পানি।

আজ লেনদেনে অংশ নেওয়া ১২৩ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা হারিয়েছে।
প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ১৫টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা খাতের ১৪ কোম্পনি ছিল ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে বস্ত্র ও জ্বালানি খাতের ১২টি, আর্থিক খাতের ১১টি, বীমা খাতের ৪টি, সিমেন্ট, বিবিধ ও খাদ্য খাতের তিনটি, ট্যানারি খাতের দুটি, সিরামিক, সেবা, আইটি খাতের একটি কোম্পানি ক্রেতাশূন্য।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading