চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমেরও সেখানে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুর যাচ্ছেন।’

মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে এবং রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানান তিনি।

এক সপ্তাহ পর তারা ঢাকায় ফিরবেন বলে জানান শায়রুল কবির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading