বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ২০ এপ্রিল বৃহস্পতিবার। সেদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। তবে এই গ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে দেখা যাবে না।
ইন্ডিয়ার পজিশনাল অব অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল পূর্ণগ্রাস সূযগ্রহণ হবে। তবে এই গ্রহণ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকেই দেখা যাবে না। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে অ্যান্টার্টিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারতীয় মহাসাগর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সেই সূর্যগ্রহণ দেখা যাবে।
পজিশনাল অব অ্যাস্ট্রোনমি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ সময় সকাল সাতটা ৩৪ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে। চলবে বেলা ১২টা ৫৯ মিনিট পর্যন্ত।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৩ সালে মোট চারটি গ্রহণ ঘটবে। এর মধ্যে দুইটি সূর্যগ্রহণ এবং দুইটি চন্দ্রগ্রহণ।
বছরের প্রথম সূর্যগ্রহণ: বছরের প্রথম সূর্যগ্রহণ হবে ২০ এপ্রিল, বৃহস্পতিবার।
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ: বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে ঘটবে ১৪ অক্টোবর শনিবার।
বছরের প্রথম চন্দ্রগ্রহণ: বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে ৫ মে, শুক্রবার। গ্রহণ শুরু হবে রাত সোয়া নয়টায়। শেষ হবে রাত সোয়া একটায়। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে।
বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ: বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে।
ইউডি/কেএস

