আওয়ামী লীগের জনসভা: ময়মনসিংহে ১১ মার্চ, বরিশালে ১৮ মার্চ

আওয়ামী লীগের জনসভা: ময়মনসিংহে ১১ মার্চ, বরিশালে ১৮ মার্চ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

আগামী ১১ মার্চ ময়মনসিংহে এবং ১৮ মার্চ বরিশালে আওয়ামী লীগের মহাসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্প‌াদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে যৌথসভায় এ কথা জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কামরুল ইসলাম, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্প‌াদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্প‌াদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading