সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩১ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছয় কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা।

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৯১ শতাংশ। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যানুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩১ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছয় কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা।

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৫৯ শতাংশ।

সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট দুই কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৫০ লাখ ১৪ হাজার টাকা।

প্রগতি ইন্স্যুরেন্স ৯.১৮ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading