একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: কামরুল ইসলাম

একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: কামরুল ইসলাম

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

মিথ্যাচার করে একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

এসময় তিনি মিথ্যাচারে জড়িতদের ঘৃণা করার পাশাপাশি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন কামরুল।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে, সেজন্য অপচেষ্টা চালিয়েছিলেন তিনি।

‘কিন্তু যারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের ঘৃণা করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের প্রতিহত করতে হবে’, বলেন তিনি।

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সরকার কাজ করছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে ভাবেনি। সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে। তথ্যপ্রযুক্তির বিষয়টি অন্য কোনো সরকার চিন্তাও করেনি। কিন্তু বর্তমান সরকার করেছে। তথ্যপ্রযুক্তির সব সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading