বেনাপোলে সীমান্তে ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

বেনাপোলে সীমান্তে ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০৫

ইন্ডিয়ার পাচারকালে যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

শনিবার ভোর রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় দুই মোটর সাইকেল আরোহী।

বিজিবি জানায়, ইন্ডিয়ার স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের সজলের মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল দুই জন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাদেরকে থামতে বলে। তারা মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে মোটর সাইকেলের পিছনে থাকা আরোহীর সঙ্গে থাকা ব্যাগটি পড়ে যায়। পরে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৬৬ কেজি ১৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading