নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে: ওবায়দুল কাদের

নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

দ্বাদশ সংসদ নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সুনামগঞ্জের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘১৪ বছর আগের আর বর্তমানের সুনামগঞ্জকে এখন চেনা যায় না। সুনামগঞ্জ এখন সত্যিকার অর্থে আলো ঝলমলে। এই রুপান্তর ঘটিয়েছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের। সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল, কত জ্বালা বিএনপি নেতাদের।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading