রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই আজ

রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই আজ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই আজ (১৩ ফেব্রুয়ারি)। আর কোনো প্রার্থী না থাকায় আজই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে মো. সাহাবুদ্দিনকে চুপ্পুকে।

রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক এই কমিশনারকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল। রোববার (১২ ফেব্রুয়ারি) সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় দফায় ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার পাঁচ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। এরপরই আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই।

প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading