মঙ্গলবার ঢাকা আসছেন ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
প্রথমবারের মতো মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুদিনের সফরে ঢাকা আসছেন ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।
পরদিন ফরেন অফিস কনসাল্টেশন বা সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে প্রাধান্য পেতে পারে, আঞ্চলিক ও সামরিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, যোগাযোগ, রাষ্ট্রীয় ঋণ, রোহিঙ্গা সংকটের সমাধান, পানি ও বাণিজ্যসহ নানা বিষয়।
সম্প্রতি আলোচনায় থাকা আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার বিষয়টি আলোচনায় থাকছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। আলোচনা নির্ভর করছে, ইন্ডিয়া ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর।’
বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর। এর আগের সচিবের বৈঠকের ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র সচিব।
গত বছর জানুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।
ইউডি/এ

