গরু চুরি: বহিস্কৃত ছাত্রলীগ নেত্রী বাবলীসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

গরু চুরি: বহিস্কৃত ছাত্রলীগ নেত্রী বাবলীসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫

সাভারের ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

গত ৬ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

চার্জশিটের অন্য আসামিরা হলেন- মো. হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. সাইদুল ইসলাম, মো. মোর্শেদ আলী। এছাড়া নাম ঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর শহীদ ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করা হয়েছে।

২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত চার থেকে পাঁচ জন চোর ধামরাইয়ের মো. আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৩০ অক্টোবর ধামরাই থানায় মামলা করে।

এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে জানায় তারা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading