ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটিয়ে উঠার আগেই এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৬টা ৪৭ মিনিটে দেশটির ফায়জাবাদে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য বলছে, আফগানিস্তানের ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩ ছিল। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।

সংস্থাটি টুইট বার্তায় জানিয়েছে, ৩৬ সেকেন্ডের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কে ভূমিকম্প হয়। যা সিরিয়া সমীন্তবর্তী অঞ্চলেও প্রভাব ফেলে। শক্তিশালী ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। তাতে দুই দেশে মোট ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading