সোনালী লাইফের ইজিএম ২৩ মার্চ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৩ মার্চ, বেলা সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করতে চায়। এ কারণে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০২ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ইউডি/এ

