প্রবীণ রাজনীতিবিদ রেজা আলী আর নেই

প্রবীণ রাজনীতিবিদ রেজা আলী আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী রেজা আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

রেজা আলীর ছেলে মিরান আলী গণমাধ্যমকে জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘বাবা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার বাদ জোহর সিঙ্গাপুরের বিডেফোর্ড রোডের একটি মসজিদে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার মরদেহ ঢাকায় আনার পর বাদ জোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা হবে।’

মিরান আলী বলেন, ‘বৃহস্পতিবার বাদ জোহর ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমিতে ও বাদ আসর ত্রিশালের ধনিখোলায় চতুর্থ ও পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন রেজা আলী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading