রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৮৬ পয়সা আয় হয়েছে । আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৫৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ১৫ পয়সা।

আগামী ৩০ মার্চ, ২০২৩ তারিখে বেলা ২ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading