ভালোবাসি মানুষ, কালো সাদা হলুদ বাদামি মানুষ: তসলিমা নাসরিন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
আজ বিশ্ব ভালোবাসা দিবস। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভালোবাসা জানান দিচ্ছেন। এদিন নিজের ফেসবুক পেজ থেকে ভালোবাসা নিয়ে মন্তব্য করেছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিনও।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভালোবাসা দিবস নিয়ে পোস্ট দেন তিনি।
তসলিমা লিখেছেন, ‘আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসার দিন। আকাশ বাতাস ভালোবাসি, জল মাটি ভালোবাসি, বৃক্ষরাজি প্রাণীকুল ভালোবাসি। ভালোবাসি মানুষ। কালো সাদা হলুদ বাদামি মানুষ। ভালোবাসি নারী পুরুষ।’
তিনি লিখেছেন, ‘আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসার দিন। ভালোবাসি সততা আর সরলতা। ভালোবাসি স্বনির্ভরতা। সাহস আর সভ্যতা। আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসার দিন। ভালোবাসি জীবন। জীবনের প্রতিটি মুহূর্ত।’
সম্প্রতি ইন্ডিয়ায় ভুল চিকিৎসার শিকার হওয়ার তথ্য জানিয়ে ফেসবুকে টানা পোস্ট দেন তসলিমা নাসরিন।
সেখানকার চিকিৎসকদের বিরুদ্ধে নানা অপচিকিৎসার অভিযোগ আনেন তিনি।
ইউডি/এ

