ইউক্রেন সংঘাতে জড়াচ্ছে ন্যাটো: ক্রেমলিন

ইউক্রেন সংঘাতে জড়াচ্ছে ন্যাটো: ক্রেমলিন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, প্রতিনিয়ত রাশিয়ার প্রতি ন্যাটো বৈরীতা প্রদর্শন করছে এবং ইউক্রেনে চলমান সংঘাতে ক্রমশ তারা জড়িয়ে পড়ছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘ন্যাটো এমন একটি সংস্থা যেটি আমাদের প্রতি বৈরী এবং প্রতিদিন এই বৈরীতার প্রমাণ দিচ্ছে তারা।’

পেসকভ আরও বলেন, ‘ইউক্রেন সংঘাতে নিজেদের আরও স্পষ্ট করে জড়িত করতে সব চেষ্টা করছে ন্যাটো।’

রাশিয়া বলে আসছে, ন্যাটো দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে সংঘাতে তারা জড়িয়ে পড়ছে এবং যুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাব্যতা বাড়াচ্ছে।

ইউক্রেন সরকার ও পশ্চিমারা বলে আসছে, ইউক্রেনের নিজের প্রতিরক্ষায় সহযোগিতা দিতে অস্ত্র সরবরাহ গুরুত্বপূর্ণ।

সোমবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনকে সহযোগিতায় জোটের অবস্থান পুনরায় তুলে ধরেছেন।

তিনি বলেছেন, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করা জরুরি। যত দিন প্রয়োজন হবে ইউক্রেনের পাশে থাকবে ন্যাটো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading