পরমাণু আলোচনায় ইরানকে সমর্থন করবে চীন: শি

পরমাণু আলোচনায় ইরানকে সমর্থন করবে চীন: শি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

ইরানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে চীন সাহায্য করবে। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তারা ইরানকে সমর্থন করবেন। আন্তর্জাতিক স্তরে একতরফা ইরানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, চীন তার সঙ্গে একমত নয়।

ইরানের প্রেসিডেন্ট রাইসি চীন সফর করছেন। চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় ইরান। গত ২০ বছরের মধ্য়ে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট চীন সফর করছেন। খবর রয়টার্সের।

শি জিনপিং জানিয়েছেন, পরমাণু প্রকল্প নিয়ে একটা ন্য়ায্য প্রস্তাব নেওয়া দরকার। এই বিষয়েও ইরানের পাশে আছে চীন। ইরানের পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় চীন অংশ নেবে। চীন চায়, এই আলোচনা আবার শুরু হোক।

২০১৫ সালে আমেরিকার নেতৃত্বে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু ডোনান্ড ট্রাম্পের সময়ে চুক্তি থেকে সরে আসে আমেরিকা।

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর আবার চুক্তিতে ফেরার আগ্রহ দেখান। তারপর আলোচনা শুরু হলেও মাঝে মধ্য়েই থমকে যাচ্ছে। ইরান অবশ্য জানিয়েছে, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার করছে।

তেহরানের দাবি, আগে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপর তারা পরমাণু চুক্তি আবার করার ব্যাপারে ভাববে।

গত সেপ্টেম্বরে ইরানের তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। এই পরিস্থিতিতে শি বলেছেন, বর্তমান জটিল পরিস্থিতিতে ইরান ও চীন পরষ্পরকে সমর্থন ও সহযোগিতা করে যাবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading