এনসিসিবিএল ফান্ড ওয়ানের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০
সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
আলোচিত বছরের জন্য ফান্ডটি বিনিয়োগকারীদের ছয় শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি সভায় লভ্যাংশ সংক্রান্ত এ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১১ টাকা ৪৩ পয়সা।
এই লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।
ইউডি/এ

