সূচকের পতনে লেনদেন কমলো আরও

সূচকের পতনে লেনদেন কমলো আরও

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০৩

সপ্তাহের চতুর্থ কর্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ এক পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ০৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৬ ও ২২২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ১০ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১০ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading