দর পতনের শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, ১৪০টির কমেছে ও ১৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৯০ পয়সা।
আজ কোম্পানিটির শেয়ার দর তিন টাকা বা ৩০.৩০ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৫.০৭ শতাংশ, রিলায়্যান্স ইন্সুরেন্সের ৪.৮ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৪.৪৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২.৯৬ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর ২.৭৭ শতাংশ, অলিম্পিক ইনডাস্ট্রিজের ২.৭৬ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ২.৬৯ শতাংশ, ই- জেনারেশনের ২.৫৩ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ২.৪৮ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

